Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৬ এপ্রিল ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ২৩ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

সোহেল রানা বাবু
এপ্রিল ১৬, ২০২৪ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি.

প্রথম ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচনে বাগেরহাটের তিন উপজেলাতে চেয়ারম্যান পদে ৯ জন। পুরুষ ও নারী ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন নিয়ে মোট ২৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তফশিল ঘোষনার পর আজ সোমবার ১৫ এপিল দুপুর পর্যন্ত নির্বাচন কমিশনে অনলাইনের মাধ্যমে এই প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সোমবার বাগেরহাটের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সমর্থকদের নিয়ে এসে রিটার্নীং কর্মকর্তার কাছে হার্ড কপি জমা দেন।

 

 

বাগেরহাট সদর, কচুয়া ও রামপাল উপজেলায় আগামী ১৭ এপ্রিল যাচাই বাছাই, ২২ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এরপর ৮ মে এই তিনটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

বাগেরহাট সদরে চেয়ারম্যান পদে একজন, কচুয়া ও রামপালে চারজন করে প্রার্থী আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে মনোনয়নপত্র দাখিল করেন। এই তিন উপজেলায় প্রতিদ্বন্দী প্রার্থীরা অধিকাংশই আওয়ামী ঘরানার।

 

বাগেরহাট সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দিয়েছেন বর্তমান চেয়ারম্যান জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দীন, কচুয়া উপজেলাতে বর্তমান চেয়ারম্যান নাজমা সরোয়ার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস্, যুবলীগ নেতা মো. মেহেদী হাসান বাবু ও জেলা আওয়ামী লীগ নেতা কে এম ফরিদ হাসান, রামপাল উপজেলাতে বর্তমান চেয়ারম্যান যুবলীগ নেতা সেখ মোয়াজ্জেম হোসেন, আওয়ামী লীগ নেতা এস এম জামিল হাসান, শেখ আব্দুল মান্নান এবং জামায়াত নেতা মো. ইকবাল হোসেন।

 

 

তিন উপজেলার মধ্যে শুধু রামপালে চেয়ারম্যান পদে জামায়াত ইসলামী থেকে জামায়াত নেতা মো. ইকবাল হোসেন প্রতিদ্বন্দীতা করছেন। এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে জামায়াত থেকে রামপালে মো. আসাদুজ্জামান ও বাগেরহাট সদরে মুস্তাইন বিল্লাহ প্রতিদ্ব›িদ্বতা করছেন।

 

বাগেরহাটের রিটার্নীং কর্মকর্তা সেক মোঃ জালাল উদ্দীন বলেন, প্রথম ধাপের অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে বাগেরহাটের তিনটি উপজেলাতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতিদ্ব›িদ্ব সব প্রার্থীই অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে এই নির্বাচনে বাগেরহাট সদরে চেয়ারম্যান পদে একজন, কচুয়া ও রামপালে চারজন করে প্রার্থী আসন্ন নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করতে মনোনয়নপত্র দাখিল করেন। বাগেরহাট সদর, কচুয়া ও রামপাল উপজেলায় আগামী ১৭ এপ্রিল যাচাই বাছাই, ২২ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এরপর ৮ মে এই তিনটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।