Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৮ এপ্রিল ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
এপ্রিল ১৮, ২০২৪ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল

“প্রাণি সম্পদে ভরবো দেশ গড়বো সোনার বাংলাদেশ”এ প্রতিপাদ্য নিয়ে নড়াইলে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮এপ্রিল) দুপুরে প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি ও জনসাধারণের জন্য প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে নড়াইল সদর উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। নড়াইল সদর উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণি সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন,নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা,জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সিদ্দীকুর রহমান,সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রোকনুজ্জামান,সরকারি কর্মকর্তা, ডেইরী ফার্ম মালিক প্রমুখ। এ প্রদর্শনীতে ২০টি ষ্টল সাজিয়ে বিভিন্ন জাতের গরু,ছাগল, ঘোড়া,কবুতরসহ পশু-পাখি প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে সফল খামারীদের মাঝে সনদপত্র ও চেক বিতরণ করা হয়। জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সিদ্দীকুর রহমান বলেন,নতুন নতুন পশু-পাখির খামার স্থাপন করে বেকারদের কর্মসংস্থান সৃষ্টি এবং প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।