Nabadhara
ঢাকাশুক্রবার , ১৯ এপ্রিল ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দ্রুতই গোপালগঞ্জ থেকে  ঢাকার রেল যোগাযোগ স্থাপন করা হবে

নবধারা ডেস্ক
এপ্রিল ১৯, ২০২৪ ১:১৭ অপরাহ্ণ
Link Copied!

নবনিযুক্ত বাংলাদেশে রেলওয়ের মহপরিচালক সরদার শাহাদাত আলী বলেছেন,দ্রুতই গোপালগঞ্জ থেকে  ঢাকার রেল যোগাযোগ স্থাপন করা হবে, আমাদের মূলত পদ্মা রেলিংয়ের যে কাজ সেই কাজ জুনে শেষ হবে। আমাদের বিশেষ বিবেচনা রয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর এলাকার মানুষ যাতে গোপালগঞ্জ থেকে ঢাকায় যেতে পারে এ বিষয়ে আমরা কাজ করছি। যাতে করে গোপালগঞ্জবাসী বাংলাদেশ রেলওয়ে
কর্তৃপক্ষের কাছ থেকে ভালো সেবা পায়।

তিনি আজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।রেলওয়ে মহাপরিচালক বলেন, সব অঞ্চলের দাবি, ঢাকা থেকে যেন নিজ জেলায় রেলে বাড়িতে যেতে পারে।তবে চাহিদার তুলনায় আমাদের রেল গাড়ি কম।গোপালগঞ্জের মানুষের জন্য বাংলাদেশ রেলওয়ের বিশেষ বিবেচনা রয়েছে,গোপালগঞ্জের জনপ্রতিনিধিগণ আমাদের কাছে সুপারিশ করেছেন তারইধারাবাহিকতায় জাতির পিতা বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রীর পূর্ণ জন্মভূমির জনগণ নিরাপদে ঢাকা থেকে রেলে করে গোপালগঞ্জ আসতে পারে সেই সেবা অচিরেই চালু হবে।

এর আগে বাংলাদেশে রেলওয়ে মহাপরিচালক বঙ্গবন্ধু সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে পুষ্পমাল্য অর্পণ করেন।পরে পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ূ কামনা করা হয়।

এ সময়, বাংলাদেশে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।