Nabadhara
ঢাকাশুক্রবার , ১৯ এপ্রিল ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সংর্ঘষে মহিলাসহ আহত ৩

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
এপ্রিল ১৯, ২০২৪ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম নড়াইল

নড়াইলের লোহাগড়া সদর ইউনিয়নের চরবকজুড়ি গ্রামের এরশাদ মোল্যার সাথে একই গ্রামের আফজাল মোল্যার জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে আফজাল মোল্যার সমর্থ মহিউদ্দিন মোল্যার নেতৃত্বে ১১/১২ জন দুর্বৃত্ত হামলা চালিয়ে এরশাদ মোল্যা,তার বোন নাজমা বেগম ও হারুন মোল্যা কে কুপিয়ে ও পিটিয়ে আহত করে।

 

এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। স্থানীয় লোকজন আহতদের উদ্বার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করে।পরে উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত নাজমা বেগম কে নড়াইল সদর হাসপাতালে পাঠায়। মহিউদ্দিন মোল্যা বলেন,হামলার ঘটনায় আমার কোন সম্পৃক্ততা নেই, এরশাদ মোল্যার পরিবাবের সাথে আফজাল মোল্যার পরিবারের মারামারি হয়েছে। তখন আমি ঠেকাতে গেলে প্রতিপক্ষের লোকজন আমাকে মারপিট করে ।

 

এ ঘটনায় আহতর বোন সাবিনা ইয়াসমিন বাদী হয়ে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ২১/১৮ এ ব্যাপারে লোহাগড়া থানার তদন্ত আব্দুল্লাহ আল মামুন বলেন,মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেয়ে পরিস্তিতি নিয়ন্ত্রণে আনে।

 

এ ঘটনায় থানায় মামলা হযেছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।