Nabadhara
ঢাকাশনিবার , ২০ এপ্রিল ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াগাতীতে ইজি বাইকের সিরিয়াল দেওয়াকে কেন্দ্র করে বাড়ীঘর ভাংচুর ও লুটপাট

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
এপ্রিল ২০, ২০২৪ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলের নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের বাগুডাঙ্গা গ্রামে ইজি বাইকের সিরিয়াল দেওয়াকে কেন্দ্র করে হেলাল কাজীর সাথে একই গ্রামের মহিদুল সিকদারের কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে সিকদার আমিরুল ইসলামের গ্রুপের ৬টি বাড়ী ঘর ভাংচুর ও ব্যাপক লুটপাটের অভিযোগ উঠেছে। প্রতিপক্ষ কাজী গ্রুপের বিরুদ্ধে।

মামলা কপি সুত্রে জানা গেছে, গত ১২ এপ্রিল বিকাল সাড়ে ৫টার দিকে ইজি বাইকের সিরিয়াল দেওয়া কে কেন্দ্র করে দু’টি গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে কাজী গ্রুপের আরিফ সিকদার, হেলাল কাজী, নান্টু কাজীর নেতৃত্বে ১০/১২ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে নুর আহম্মেদসহ মহিদুল সিকদার, আমিনুর সিকদার শওকত সিকদার ও সিকদার নাজির আহমেদের বাড়ীতে ঢুকে ব্যাপক ভাংচুর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে পরিবার গুলির । এ বিষয়ে অভিযুক্ত আরিফ সিকদার বললে তারা নিজেরা ঘটনা ঘটিয়ে আমাদের ওপর দায় চাপিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা করছে। তাদের আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট।

এ ব্যাপারে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।