Nabadhara
ঢাকাশনিবার , ২০ এপ্রিল ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে চোরের খপ্পরে পড়ে ১৬ জন হাসপাতালে ভর্তি

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
এপ্রিল ২০, ২০২৪ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে চোরদের খপড়ে কবলে পড়ে শরণখোলা হাসপাতালে ১৬ ব্যক্তি ভর্তি হয়েছেন। শুক্রবার (১৯এপ্রিল) রাতে পাশ্ববর্তী মোরেলগঞ্জ উপজেলার বানিয়াখালি গ্রামে দুটি বাড়িতে চোরেরা চেতনা নাশক ওষুধ মিশিয়ে দেয়া খাবার খেয়ে তারা অচেতন হয়ে পড়েন। এসময়ে ওই দুই বাড়ি থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে যায়।

শরণখোলা হাসপাতালে ভর্তিরা হচ্ছেন, হাবিবুর রহমান হাওলাদার, মামুনুর রশিদ, ফেরদৌস, জ্বীন, হাসান হাওলাদার, তিতাস হাওলাদার, আশ্রফুল হাওলাদার, সাকিবুল হাওলাদার, মোঃ নাইম, নারায়ন চৌকিদার, মোঃ শামিমা আক্তার, হিরা আক্তার, আখি আক্তার, মারিয়া আক্তার, শ্যামলী রানী। শরণখোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই গৃহকর্তা হাবিবুর রহমান হাওলাদার ও নারায়ন চৌকিদার জানান রাত ১০টার দিকে তারা ভাত খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে তাদের ঘুম ভাঙ্গলেও বিছানা থেকে উঠতে পারছিলেন না তারা। এছাড়া ঘরের মালামাল এলোমেলো হয়ে পড়ে ছিল । পরে পাশ্ববর্তী বাড়ির লোকজন এসে তাদের শরণখোলা হাসপাতালে ভর্তি করেন। তাদের ধারনা চোরচক্র কোন এক সময় তাদের খাবারের সাথে চেতনা নাশক কিছু মিশিয়ে রেখে গেছে। এরপর ওই দুই বাড়ির স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে যায়।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ ইএচ এম কামরুজ্জামান বলেন, ঘটনাটি যেহেতু পাশ্ববর্তী মোরেলগঞ্জ উপজেলার মধ্যে পড়েছে তাই এ ব্যাপারে মোরেলগঞ্জ থানা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহন করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।