বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে অগ্রনী ব্যাংক পোলেরহাট শাখা মোড়েলগঞ্জ, বাগেরহাট এর স্হানান্তরিত নতুন ভবন এর শুভ উদ্বোধন হয়েছে।
২১ এপ্রিল রবিবার সকালে মোড়েলগঞ্জের পোলেরহাট বাজারে যুবরাজ মার্কেটের দোতলায় কার্যক্রমের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রনী ব্যাংক পি এল সি এর খুলনা সার্কেল এর মহা ব্যবস্হাপক মোঃ নুরুল হুদা।
ব্যাংক এর পোলেরহাট শাখার ব্যবস্হাপক ফকির নাজমুল হোসেন এর সভাপতিত্বে এসময়ে অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন খুলনা সার্কেল এর উপ মহা-ব্যবস্হাপক মোঃ হেদায়েত হোসেন শেখ।সহকারী মহা-ব্যবস্হাপক ও বাগেরহাট অঞ্চল প্রধান বিপুল মন্ডল। শিক্ষক প্রতিনিধি,নতুন ব্যাংক ভবন এর মালিক সহ ব্যাংক এর গ্রাহকবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

