Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৩ এপ্রিল ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় ক্লাইমেট – স্মার্ট প্রযুক্তি মেলা ২০২৪ অনুষ্ঠিত

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
এপ্রিল ২৩, ২০২৪ ৪:০৩ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়ায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে ক্লাইমেট – স্মার্ট প্রযুক্তি মেলা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় এ মেলার আয়োজন করা হয়।

২৩ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১১ টায় উপজেলা হল রুমে আলোচনা শেষে মেলার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি ও ইউএনও রুনু সাহা। উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষিবিদ ইভা মল্লিক, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্যানেল মেয়র আসলাম ভূঁইয়াসহ আরো অনেকে।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। অতঃপর একটি বর্নাঢ্য র‍্যালি মেলাস্থল কৃষি অফিস চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় মেলার বিভিন্ন ষ্টল ঘুরে দেখেন সভাপতিসহ অন্যান্য অতিথিরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।