Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৫ এপ্রিল ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তীব্র তাপদাহে চিতলমারীতে বাড়ছে ডায়রিয়া রোগী, বেশীর ভাগই শিশু

Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী

চিতলমারীতে তীব্র তাপদাহে মানুষসহ প্রাণীকুল বিপর্যস্ত হয়ে পড়েছে। আর এঅসহনীয় গরমে বেড়ে চলছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। এসব রোগীদের বেশীর ভাগই শিশু ও নারী । চিতলমারী ৫০ শর্য্যা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন ৩০থেকে ৪০ জন ডায়রিয়া আক্রান্ত রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

এছাড়া প্রতিদিন স্বাস্থ্য কেন্দ্রে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা। এভাবে ডায়রিয়া রোগী আসতে থাকলে হাসপাতালে কলেরা সালাইনের সংকট দেখা দিতে পারে। গত একসপ্তহে ৩৫জন ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতলাল ছাড়া
অনেকে বে-সরকারী হাসপাতাল বা ক্লিনিকে ভর্তি হয়েছে।

 

আবার কেউ কেউ বাড়িতে বসে গ্রাম্য চিকিৎসক দ্বারা চিকিৎসা নিচ্ছে। রোগীর চাপে চিকিৎসা দিতে হিম শিম খাচ্ছেন নার্স ও চিকিৎসকরা।সরেজমিনে দেখাগেছে, প্রচন্ড গরমে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ডায়রিয়ায় ওয়ার্ডে রোগীদের জায়গা দেওয়ার মত কোন ব্যাবস্থানেই। অনেক রোগী হাসপাতালের মেঝেতে রয়েছে।

 

এসব রোগীদের বেশীর ভাগই শিশু, ও নারী হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে শয্যা সংকট থাকায় বিকপ্ল উপয়বেডের সংখ্যার ব্যাবস্থা করছেন হাসপাতাল কর্তৃপক্ষ।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান জানান,আতংকিত হবার কিছু নেই। তীব্র গরম অনাবৃষ্টি ও বিশুদ্ধ পানির অভাবে অন্যান্য বছরের তুলনায় এবছর ও হাসপাতালে ডায়রিয়া রোগী বেশী আশায় রোগীদের থাকার সাময়িক সমস্য হচ্ছে। তবেবিশেষ ব্যাবস্থা পনায় বেডের সংখ্যা বাড়ানো হয়েছে।

 

তবে হাসপাতালে ভর্তি রোগীদের কলেরা স্যালাইনসহ সার্বিক স্বাস্থ্য সেবা দেওয়া হচ্ছে । তিনি আরো জানান এভাবে ডায়েরিয়া রোগী আসতে থাকলে হাসপাতালে কলেরা স্যালাইননের সংকটদেখা দিতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।