Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৫ এপ্রিল ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে নদী থেকে প্রতিবন্ধি যুবকের অর্ধগলিত মরাদেহ উদ্ধার!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
এপ্রিল ২৫, ২০২৪ ৯:৫৮ অপরাহ্ণ
Link Copied!

 মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল

নড়াইল এর কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের মাধবপাশা গ্রামের পাশ্ববর্তী নবগংগা নদীথেকে আলিফ বিশ্বাস(২৩) নামের এক মানসিক প্রতিবন্ধী যুবকের অর্ধগলিত মরাদেহ উদ্ধার করেছে উপজেলার বড়দিয়া নৌ পুলি ফাঁড়ী।

 

২৫ শে এপ্রিল (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০ টার দিকে স্থানীয় লোকজন নদীতে একটি মরদেহ ভাসতে দেখে কালিয়া থানা পুলিশকে অবগত করলে নৌপুলিশ এসে লাশটি উদ্ধার করে।মরাদেহ পরিচয় সনাক্ত করেছে তার স্বজনরা।

 

নিহত আলিফ বিশ্বাস উপজেলার পেড়লী ইউনিয়নের পেড়লীস্থান গ্রামের তনু বিশ্বাসের ছেলে। স্বজন সূত্রে জানা যায়, গত মঙ্গল বার আনুমানিক সন্ধা ৭ টার দিকে আলিফ বাড়ি থেকে বের হয়। এর আগেও সে বিভিন্ন সময় বাড়ি থেকে চলে যেতো এবং দুই তিনদিন পর ফিরে আসতো, তাই স্বজনরা কোথাও কোন অভিযোগ না করে নিজেদের মত খুঁজতে থাকে। দুইদিনপর আজ সকালে লোকমুখে অজ্ঞাত মরাদেহ কথা শুনে মাধবপাশা এলাকায় এসে মরাদেহটি সনাক্ত করে।

 

তারা জানায় নিহত আলিফ একজন শারিরীক প্রতিবন্ধী ছিল। এ বিষয়ে বড়দিয়া নৌ পুলিশ ফাঁড়ীর ইনচার্জ আহাদ চৌধুরী বলেন, স্বজনদের মাধ্যমে জানা গেছে ছেলেটি মানষিক প্রতিবন্ধি ছিল। তিন দিন আগে সে নিখোঁজ হয়। আজ কালিয়ার মাধবপাশা এলাকায় অর্ধগলিত অবস্থায় তার মরাদেহ পাওয়া যায়।

 

এ বিষয়ে অপমৃত্যুর মামলা দিয়ে মরাদেহটি ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।