Nabadhara
ঢাকাবুধবার , ১৫ মে ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক বিএম গোলাম কাদেরের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 এমদাদুল হক, নবধারা
মে ১৫, ২০২৪ ৯:১৫ অপরাহ্ণ
Link Copied!

এমদাদুল হক, নবধারা

সদ্য প্রয়াত টুঙ্গিপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের টুঙ্গিপাড়ার রিপোর্টার বি এম গোলাম কাদেরের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল বুধবার বাদ মাগরিব টুঙ্গিপাড়া প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। টুঙ্গিপাড়া প্রেসক্লাবের গণমাধ্যম কর্মীরা এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।

 

এতে টুঙ্গিপাড়া প্রেসক্লাবের সভাপতি শওকত হোসেন মুকুল( দৈনিক যায়যায় দিন ), সাধারণ সম্পাদক।আফজাল হোসেন( দৈনিক খবর পত্র), প্রেসক্লাব টুঙ্গিপাড়ার এমদাদুল হক স্টাফ রিপোর্টার( নবধারা) মুরাদ হোসেনসহ প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

 

এসময় বি এম গোলাম কাদেরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

উল্লেখ্য গত শনিবার (১১মে) রাত ১টার দিকে নিজ বাড়িতে গোলাম কাদের হঠাৎ অসুস্থবোধ করলে দ্রুত তাকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়,পরে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

 

মৃত্যুর আগ পর্যন্ত রিপোর্টার গোলাম কাদের দৈনিক ইত্তেফাকের টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মৃত্যুকালে দুই পুত্র,দুই কন্যা, স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।