Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৮ মে ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

৩দফা দাবি বাস্তবায় আইডিইবি নড়াইল জেলা শাখার মানববন্ধন ও স্মারকলিপি পেশ

এস এম শরিফুল ইসলাম নড়াইল 
মে ২৮, ২০২৪ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি

কারিগরি শিক্ষায় সরকারের অভীষ্ট লক্ষ্য অর্জনে শিক্ষার্থী ও অভিভাবকদের আকৃষ্ট করার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে বিএসসি (পাস) সমমান ও মর্যাদা প্রদানের উদ্যোগের প্রেক্ষিতে ডিগ্রি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের অযৌক্তিক বিরোধিতা ও বিদ্বেষী কার্যক্রমের প্রতিবাদ এবং শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগ দ্রুত বাস্তবায়নসহ ৩দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমনন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

 

মঙ্গলবার (২৮ মে) দুপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) নড়াইল জেলা শাখার আয়োজনে শহরের টিটিসি চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। প্রায় আধাঘন্টাব্যাপী মানবববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আবুল বাশার আল মামুন সিদ্দিকী, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক বি.এম রমিচউর রহমান, অর্থ সম্পাদক সুকুমার বিশ^াস, জেলা কমিটির সদস্য আলি রেজা, মোঃ রিপন হোসেন, প্রবীর কুমার মন্ডল, শামীম মিনাসহ প্রমুখ।

 

মানববন্ধন শেষে নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর মাধ্যমে ৩দফা বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।