Nabadhara
ঢাকারবিবার , ২ জুন ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় কৃষকের থেকে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন

Link Copied!

নিজস্ব সংবাদদাতা কচুয়া(বাগেরহাট) 
দেশের বিভিন্ন স্থানের মতো কচুয়া উপজেলায় সরকারিভাবে ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ২রা জুন (রবিবার) দুপুরে  কর্মসূচির উদ্বোধন করেন কচুয়া উপজেলা চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান বাবু।
এ সময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী,কচুয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো.নাসির উদ্দীন,কচুয়া উপজেলার ভারপ্রাপ্ত খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন আহমেদ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জন কুমার কুন্ডু,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া শাখার সাধারন সম্পাদক সূর্য্য চক্রবর্তী,সাংবাদিক মোঃ রাকিবুল হাসান প্রমুখ।
এ বছর চলতি বোরো মৌসুমে উপজেলায় ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭ শত ৮৩ মেট্রিকটন এবং প্রতিকেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩২টাকা। সে হিসাবে প্রতিমণ ধানের মূল্য হচ্ছে ১২ শত ৮০ টাকা।
খাদ্য গুদামে ধান সরবরাহকারী কৃষক শেখ সাদিকুল ইসলাম সাদী বলেন,বাজারে বর্তমানে ধানের মূল্য আছে ৯শত ৫০ টাকা থেকে ১ হাজার টাকা পর্যন্ত কিন্তু সরকারের কাছে মন প্রতি ১২ শত ৮০ টাকায় বর্তমানে বিক্রি করতে পেরে আমি অনেক খুশি।
কচুয়া উপজেলা খাদ্য কর্মকর্তা মো. নাসির উদ্দীন বলেন,তালিকায় থাকা প্রতিজন কৃষক সর্বনিম্ন ৩ মণ থেকে সর্বোচ্চ ৩ টন পর্যন্ত ধান সরকারের কাছে আমাদের মাধ্যমে বিক্রি করতে পারবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।