Nabadhara
ঢাকামঙ্গলবার , ৪ জুন ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় খুনের মামলা তুলে নিতে বৃদ্ধাকে মারপিট ও বসতবাড়ি ভাংচুর

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
জুন ৪, ২০২৪ ৯:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলায় খুনের মামলা তুলে নিতে রিবা বেগম নামে ৮০ বছর বয়সী এক বৃদ্ধাকে মারপিট করে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় সন্ত্রাসীরা বৃদ্ধার বসত বাড়ি কুপিয়ে তছনছ এবং ঘরের থাকা আসবাবপত্র ভাংচুরসহ নগদ টাকা ও স্বর্ণের গহনা লুট করে নিয়ে গেছে ।

সোমবার (৩ জুন) সন্ধ্যায় উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বাঁকা গ্রামে এ ঘটনা ঘটে। । ভুক্তভোগী বৃদ্ধা রিবা বেগম জানানÑ২০১৩ সালে তার ছেলে মনিরুল ইসলামকে স্থানীয় সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে।ওই খুনের ঘটনায় লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। মামলাটির বিচার কাজ চলমান। হত্যাকারী আসামীরা তাকে এবং তার পরিবারের সদস্যদের বিভিন্ন ভাবে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিয়ে আসছে। কিন্তু রিবা বেগম মামলা তুলে নিতে রাজী না হওয়ার কারণে বাঁকা গ্রামের সাবেক মেম্বর কামরুল ইসলামের নেতৃত্বে ১০/১২ জন সন্ত্রাসী রিবা বেগমের বাড়িতে হামলা চালিয়ে তাকে মারপিট করেছে এবং বসত বাড়ি কুপিয়ে তছনছ এবং ঘরের থাকা আসবাবপত্র ভাংচুরসহ নগদ টাকাসহ স্বর্ণের গহনা লুট করে নিয়ে গেছে।

এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার জানান, খবর শুনে তাৎক্ষণিক ওই গ্রামে ফোর্স পাঠানো হয়েছে। সার্বিক পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।