Nabadhara
ঢাকামঙ্গলবার , ৪ জুন ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নাভারনে পণ্যবাহী ট্রাকের চাপায় দুইজনের মৃত্যু

Link Copied!

 তুহিন আলম, শার্শা (যশোর) প্রতিনিধি

যশোরের নাভারনে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে যশোর-বেনাপোল মহাসড়কের নাভারন ফরেস্ট অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে বলে জানান নাভারন হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর জয়ন্ত কুমার বসু।

 

নিহতরা হলেন, শার্শা উপজেলার গাতিপাড়া গ্রামের সুলতান আহমদের ছেলে নাভারন ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক নাসির উদ্দিন (৬২) ও ঝিকরগাছার নাভারন কলোনীর শ্যাম গাজির ছেলে জাপান বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশনে নৈশ প্রহরী আলি বক্স (৬৫)। নিহত দুইজনই নাভারন ফরেস্টার পাড়ায় বসবাস করতেন।

 

 

প্রত্যক্ষদর্শীর বরাতে জয়ন্ত কুমার বসু বলেন, নাসির উদ্দিন ও আলি বক্স ভোরে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছিলেন। এসময় যশোর থেকে বেনাপোলগামী পণ্যবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়।

 

এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। চাপা দেয়ার পর ট্রাকটি পাশের খাদে পড়ে যায়। ট্রাকের চালক ও সহকারি পলাতক রয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।