নবধারা ডেস্ক
২০২৪-২৫ অর্থবছরের বাজেট আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। টানা চতুর্থ মেয়াদে গঠিত বর্তমান সরকার ও দ্বাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট এটি। এর আগে আজ বুধবার শুরু হচ্ছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন। অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাজেট অধিকতর অংশগ্রহণমূলক করার লক্ষ্যে অর্থ বিভাগের ওয়েবসাইট (www.mof.gov.bd) এবং জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে (www.nbr.gov.bd) বাজেটের সব তথ্য ও গুরুত্বপূর্ণ দলিল যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পাঠ ও ডাউনলোড করতে পারবেন।
এর পাশাপাশি দেশ বা বিদেশ থেকে budgetfeedback@finance.gov.bd–এ ইমেইলের মাধ্যমে বাজেট সম্পর্কে মতামত ও সুপারিশ প্রেরণ করা যাবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। বাজেট উপস্থাপনের পরদিন (শুক্রবার) বেলা ৩টায় ২০২৪-২৫ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হবে। প্রসঙ্গত, ২০২৪-২৫ অর্থবছরের বাজেট হবে দেশের ৫৩তম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ৬ মেয়াদে ২৫ তম বাজেট। এ ছাড়া বর্তমান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট এটি।mof.gov.bd
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

