Nabadhara
ঢাকাবুধবার , ১২ জুন ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারী উপজেলা চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন আলমগীর সিদ্দিকী

শফিকুল ইসলাম সাফা
জুন ১২, ২০২৪ ৮:১১ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা,চিতলমারী

প্রথমবারের মতো উপজেলা পরিষদচেয়ারম্যান হিসেবে শপথ নিলেন চিতলমারী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবুজাফর মোঃ আলমগীর হোসেন সিদ্দিকী। খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বুধবার (১২জুন) সকাল ১১টার দিকে খুলনা বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ নবনির্বাচিত চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান।

 

এছাড়া এসময় নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আজমীর আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা মল্লিকের ও শপথ গ্রহন অনুষ্ঠিত হয়।

 

শপথ গ্রহন অনুষ্ঠান শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে প্রথম বারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে আলমগীর সিদ্দিকী নির্বাচনের সাথে জড়িত সংশ্লিষ্ট কর্মকর্তা এবং উপজেলা বাাসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

চিতলমারীর মানুষ আমাকে ভালোবাসে। এই জয় আমার একার নয় এই জয় চিতলমারী উপজেলা বাসির। জয়ের মাধ্যমে আমি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্ত বায়ন এবংশেখ হেলাল উদ্দীনের হাতকে শক্তি শালী করতে চাই। শপথ গ্রহন শেষে তিনি চিতলমারী উপজেলা আওয়ামীলীগ অফিস চত্বর ও উপজেলা পরিষদ চত্বরে নির্মিত জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।