Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৩ জুন ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্র নিহত

এস এম শরিফুল ইসলাম নড়াইল 
জুন ১৩, ২০২৪ ৩:৪১ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি 

নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের চাঁচড়া এলাকায় দ্রুত গতির একটি মোটর সাইকেল ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে রিয়ান হাসান মাফুন (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

 

এসময় মোটর সাইকেলে থাকা অপর আরোহী খায়রুজ্জামান (১৫) গুরুতর আহত হন। নিহত রিয়ান হাসান মাফুন নড়াইল সদর উপজেলার তুলারামপুর গ্রামের রিপন খানের ছেলে। সে চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং আহত খায়রুজ্জামান একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে।

 

 

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার (১২জুন) রাত সাড়ে ৮ টার দিকে নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের চাঁচড়া এলাকায় যশোর থেকে নড়াইল অভিমুখে বেপরোয়া গতিতে একটি মোটরসাইকেল চালাচ্ছিল রিয়ান হাসান মাফুন। পথিমধ্যে চাঁচড়া বাজার পার হয়ে তুলরামপুর হাইওয়ে থানা এলাকায় পৌঁছালে নড়াইল থেকে যশোর গামী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই রিয়ান হাসান মাফুনের মৃত্যু হয়। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী খায়রুজ্জামানের বাম পা ও ডান হাত ভেঙ্গে গেছে। তাকে নড়াইল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

 

 

নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ রানা বলেন,রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে দু’জন কে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়েছে। নড়াইল আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা বলেন,একজন কে মৃতু অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। গুরুতর আহত অপর জন কে উন্নত চিকিৎসার জন্য খুলনা পাঠানো হয়েছে।

 

 

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় ১জন নিহত হয়েছে ও ১জন আহত রয়েছে । তবে এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।