Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৩ জুন ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ঘেরের পাশ থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার

Link Copied!

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের বনগ্রামের একটি ঘেরের পাশ থেকে শিবাজিত বিশ্বাস (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। শিবাজিত বনগ্রাম এলাকার শিপন বিশ্বাসের ছেলে। বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিবাজিতের মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

পরিবারের দাবি, শিবাজিতের বাবা শিপন বিশ্বাসের সাথে একই গ্রামের খান মোহাম্মদ কবিরের জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। এ বিরোধকে কেন্দ্র করে শিবাজিত কে হত্যা করা হয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত খান মোহাম্মদ কবির বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে অপপ্রচার করা হচ্ছে। প্রথমে তাদের পরিবারের পক্ষ থেকে ঘেরে ডুবে মারা গেছে বলা হলেও একটি মহলের ইন্ধনে হত্যাকান্ডের অপপ্রচার চালানো হয়েছে। সঠিক তদন্ত হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, পানিতে ডুবে শিবাজিতের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানার জন্য লাশের ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।