Nabadhara
ঢাকারবিবার , ১৬ জুন ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সিপিবির বিক্ষোভ

Link Copied!

শফিকুল ইসলাম সাফা, স্টাফ রিপোর্টার, চিতলমারী, বাগেরহাট

বাগেরহাটের চিতলমারীতে দ্রব্যমূল্য বৃদ্ধি,দেশের বাইরে পাচারকৃত অর্থ ফেরৎ আনা,এবংদেশব্যাপী লুটপাট বন্ধের দাবিতে বিক্ষোভ ও গণমিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। কমিউনিস্ট পার্টি চিতলমারী উপজেলা শাখার উদ্যোগে শনিবার (১৫জুন) বিকেল ৫টারদিকে উপজেলা সদরে এ বিক্ষোব ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন,নিত্যপন্যের দাম সাধারন মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।তারা অভিযোগ করে বলেন, সরকার বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারছেনা।একারনে সাধারন মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে। বাজার সিন্ডিকেট ভেঙ্গে নিত্যপণ্যের দাম কমানো দেশের বাইরে পাচারকৃত অর্থফেরত আনা এবং লুটপাট বন্দের দাবি জানান বক্তারা।

এসময় উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড খান সেকেন্দার আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কন্টোল কমিশনের সদস্য কমরেড কাজী সোহরাব হোসেন,কেন্দ্রীয় ক্ষেত- মজুর সমিতির সহ-সভাপতি কমরেড মৃন্ময় মন্ডল,জেলা কমিটির সদস্য কমরেড মনিরুজ্জামান মনির প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।