Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২০ জুন ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যুদ্ধাপরাধী মামলায় ৮ বছর আত্মগোপনে থাকার পর রুহুল গ্রেফতার 

এস এম শরিফুল ইসলাম নড়াইল 
জুন ২০, ২০২৪ ১০:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি 

যুদ্ধাপরাধের মামলায় দীর্ঘ ৮ বছর আত্মগোপনে থাকার পর নড়াইলের মোঃ রুহুল কুদ্দুস খান (৭৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৯জুন) বিকাল সাড়ে ৫টার দিকে যশোর সদরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাকে পুলিশের এন্টিটেররিজম ইউনিট অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মোঃ রুহুল কুদ্দুস খান ওরফে কুদ্দুস খান ওরফে গোলাম কুদ্দুস নড়াইল সদরের পেড়লী গ্রামের মৃত এম ভি আসাদুজ্জামান খানের ছেলে।

 

 

পুলিশ জানায়, ২০১৬ সালের ২১ মার্চ ঢাকার আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুন্যাল-১ আদালতে আর্ন্তজাতিক অপরাধ (ট্রাইবুন্যাল) আইন ১৯৭৩ এর ৩ ধারায় মোঃ রুহুল কুদ্দুস খানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। পরে তার অনুপস্থিতিতে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

 

এন্টিটেররিজম ইউনিটের (এটিইউ) একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে যশোর সদরে অভিযান পরিচালনা করে ঝুমঝুমপুর বিসিক শিল্পনগরী এলাকা থেকে রুহুল কুদ্দুস খান কে গ্রেফতার করে।

 

 

এন্টিটেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমা বলেন,আজ বৃহস্পতিবার যুদ্ধাপরাধী মামলায় গ্রেফতার রুহুল কুদ্দুস খান কে আদালতের মাধ্যমে নড়াইল জেলা কারাগারে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত ঢাকায় পাঠানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।