Nabadhara
ঢাকাশুক্রবার , ২১ জুন ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
জুন ২১, ২০২৪ ১১:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

 নড়াইল প্রতিনিধি

নড়াইলের ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত রাসেল মোল্যা(৩২)লোহাগড়া উপজেলার তেলকাড়া গ্রামের সিদ্দিক মোল্যার ছেলে ও বিল্লাল মোল্যা (৩০) নড়াগাতি থানার মহাজন উত্তরপাড়া গ্রামের মনু মোল্যার ছেলে।

 

পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২০জুন) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের এসআই অপু মিত্র ও এএসআই সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ লোহাগড়া উপজেলার কোটাকোল ইউপির তেলকাড়া দক্ষিণপাড়া গ্রামের সাজ্জাদ মোল্যার বাড়ির পাশে মাইগ্রাম সুইজগেট সংলগ্ন রাস্তার উপর থেকে ৫০০গ্রাম গাঁজাসহ তাদের কে আটক করা হয়।

 

এ ব্যাপারে নড়াইল জেলা গোয়েন্দা শাখার (ডিবি)র অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম বলেন,এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।