Nabadhara
ঢাকাশুক্রবার , ২১ জুন ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঐতিহ্যবাহী  গ্রামীণ ফুটবল খেলার আয়োজন

তুহিন আলম, শার্শা (যশোর) প্রতিনিধি
জুন ২১, ২০২৪ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

তুহিন আলম, শার্শা (যশোর) প্রতিনিধিঃ

যশোর জেলার শার্শাধীন লাউতাড়া গ্রামে লাউতাড়া যুব সংঘের আয়োজনে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঈদের চতুর্থ দিন (২১ জুন শুক্রবার) লাউতাড়া বিবাহিত ফুটবল একাদশ এবং অবিবাহিত ফুটবল একাদশের এক বিশাল ফুটবল খেলার আয়োজন করা হয়েছে।

 

খেলায় দুদলের মধ্যে কম্পিটিশন মূলক খেলা হয়। দুদলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে ম্যাচ রেফারি খেলা সমাপ্ত ঘোষণা করেন।খেলায় অবিবাহিত ফুটবল একাদশ (৩-০) গোলে বিবাহিত ফুটবল একাদশকে পরাজিত করে।

 

উক্ত খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাউতাড়া গ্রামের বর্তমান মেম্বার আলহাজ্ব মোঃ কুরবান আলী আরো উপস্থিত ছিলেন নবধারা পোর্টালের শার্শা (যশোর) প্রতিনিধি তুহিন আলম, সমাজসেবক সাহাজান মোড়ল, গ্রাম্য ডাক্তার ডা: পলক সরদার, সমাজসেবক জামাল,রিপন , সিরাজুল আরো অনেকে। খেলা শেষে ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কৃত করেন ডাঃ পলক সরদার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।