Nabadhara
ঢাকাশনিবার , ২২ জুন ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়া উপজেলা ও পৌর যুবলীগের সম্মেলন ৬ জুলাই

এস এম শরিফুল ইসলাম নড়াইল 
জুন ২২, ২০২৪ ৫:৫১ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি 

নড়াইলের লোহাগড়া উপজেলা ও লোহাগড়া পৌর যুবলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৬ই জুলাই এ সম্মেলন অনুষ্ঠিত হবে। শনিবার (২২ জুন) জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট গাউসুল আযম মাসুম ও সাধারণ সম্পাদক খোকন কুমার সাহার স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগ্রামী শুভেচ্ছা গ্রহণ করবেন। বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি ঐতিহ্যবাহী ও সুশৃঙ্খল সংগঠন। এই সংগঠনকে আরো গতিশীল ও শক্তিশালী করার লক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্দেশ মোতাবেক আপনাদের জানানো যাচ্ছে যে, আগামী ৬ জুলাই ২০২৪ শনিবার লোহাগড়া উপজেলা ও পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। উক্ত সম্মেলন সফল ও সার্থক করার জন্য আগামী ০৬ জুলাই ২০২৪ রোজ শনিবার লোহাগড়া উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের নির্দেশ প্রদান করা হলো।

 

 

জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট গাউসুল আযম মাসুম ও সাধারন সম্পাদক খোকন কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।