Nabadhara
ঢাকারবিবার , ২৩ জুন ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফকিরহাটে বাসের ধাক্কায় স্কুলের অফিস সহকারি নিহত

Link Copied!

মোঃ সাগর মল্লিক, ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে বাসের ধাক্কায় খোদেজা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অফিস সহকারি জামির আলী নিহত হয়েছেন। রবিবার বেলা ১১টায় খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাটের আরা পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জামির আলী ফকিরহাট উপজেলা সদরের আট্টাকি গ্রামের মৃত আলীম উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, জামির আলী মোটরসাইকেল চালিয়ে খুলনা যাওয়ার পথে ঘটনাস্থলে পৌছালে ঢাকা থেকে ছেড়ে আসা গ্রীন লাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় গুরুত্বর আহত হন। তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পরে তার মৃত্যু হয়। মাথা, পাসহ শরীরের বিভিন্ন স্থান থেতলে যাওয়াসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত রয়েছে।

মোল্রাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান তানু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘ খবর পেয়ে পুলিশের একটি টীম ঘটনাস্থলে গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।