Nabadhara
ঢাকারবিবার , ২৩ জুন ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে নববধূকে ধর্ষণের চেষ্টা

Link Copied!

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল

স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে বখাটেদের হাতে শ্লীলতাহানি ও ধর্ষণ চেষ্টার শিকার হয়েছেন এক নববধূ (১৯)। শনিবার (২২ জুন) বিকালে নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ী বিল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামী বাদী হয়ে দুইজন কে আসামি করে কালিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ধর্ষণ চেষ্টার শিকার ভুক্তভোগী নারী নড়াইল আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকালে স্বামীর সঙ্গে ঘুরতে বের হন ওই নারী। তাঁরা উপজেলার চাঁচুড়ী বিল এলাকায় অসংখ্য মৎস্য ঘেরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ঘুরে বেড়াচ্ছিলেন। এ সময় ভুক্তভোগী নারীর এক আতœীয়ের মৎস্য ঘেরে অবস্থান কালে সেখানে অনধিকার প্রবেশ করেন চাঁচুড়ী গ্রামের মোশারফ হোসেন মোল্যার ছেলে এলাকার চিহ্নিত বখাটে আহাদ মোল্যা (৩৫) ও একই গ্রামের মহিদুল মুসাল্লির ছেলে রানা মুসাল্লী ওরফে ফেলা (৩০)। বখাটেরা ভুক্তভোগী নারীর স্বামীর ওপর অতর্কিতভাবে হামলা করে ধরে দূরে নিয়ে আটকে রেখে মারধর করেন ও হত্যার হুমকি দেয়। পরে আহাদ মোল্যা ওই নারীকেও চড়-থাপ্পড় মেরে শ্লীলতাহানি করে ও জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। সাথে থাকা স্বর্ণালংকার,আইফোন ও নগদ কিছু টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় স্বামীর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে বখাটেরা পালিয়ে যায়।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খন্দকার শামীম উদ্দিন রবিবার (২৩জুন) রাত সাড়ে ৭টার দিকে বলেন, নিজেকে ও তাঁর স্ত্রীকে মারধর করে শ্লীলতাহানির বর্ণনা দিয়ে ভুক্তভোগী গৃহবধূর স্বামী দুইজন কে আসামী করে থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনার সত্যতা উৎঘাটনে মাঠে পুলিশের একাধিক টিম কাজ করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।