Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৫ জুন ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শার্শা উপজেলায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

তুহিন আলম, শার্শা (যশোর) প্রতিনিধি
জুন ২৫, ২০২৪ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

তুহিন আলম, শার্শা (যশোর) প্রতিনিধি

যশোরের শার্শায় তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলাটির শুভ উদ্বোধন করেন ৮৫, যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।

ক্লাইমেট স্মার্ট এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট (ডিএই পার্ট) প্রকল্পের আওতায় এই মেলার আয়োজন করে উপজেলা কৃষি অফিস। মেলায় কৃষি প্রোজেক্টের আওতায় ১০ টি স্টল প্রদর্শন করা। মেলাটি চলবে আগামী ২৭জুন পর্যন্ত।

শার্শা কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন শার্শা উপজেলা চেয়ারম্যান সোহরাব হোসেন, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম সরদার, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা খাতুন সালমা, উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা,উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এম এম মামুন হাসান, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার তরুণ কুমার বালা,বেনাপোল ফায়ার সার্ভিস অফিসার ইনচার্জ বাইজিদ বোস্তামী সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের প্রান্তিক ও সফল কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।