Nabadhara
ঢাকাবুধবার , ২৬ জুন ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে চলন্ত বাস উল্টে প্রান গেলো সুপারভাইজারের

 সনত চক্র বর্ত্তী ফরিদপুর
জুন ২৬, ২০২৪ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

 সনত চক্র বর্ত্তী ফরিদপুর :

জেলার নগরকান্দা উপজেলার চরযশোরদি ইউনিয়নের গজারিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কের উপর চলন্ত বাস উল্টে রাজন বেপারী নামে এক সুপারভাইজার নিহত হয়েছেন।

 

নিহত রাজন বেপারীর বাড়ি মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বড় পাউলদিয়া গ্রামে। স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মুকসুদপুরগামী স্বাধীন পরিবহনের একটি বাস বুধবার (২৬ জুন) সকাল ৯টার দিকে গজারিয়া বাসস্ট্যান্ডে পৌছালে চলন্ত অবস্থায় বাসটি হঠাৎ সড়কের উপর উল্টে যায়। এসময় বাসে থাকা সুপারভাইজার রাজন বেপারী ঘটনাস্থলেই নিহত হন।

 

এ ঘটনায় আরো আহত তিনজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বলেন, লাশ উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় রাখা হয়েছে। নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।