Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৭ জুন ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরের শার্শায় পুলিশের অভিযানে ফেনসিডিলসহ গ্রেফতার-২

তুহিন আলম শার্শা যশোর প্রতিনিধি
জুন ২৭, ২০২৪ ৯:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

তুহিন আলম শার্শা যশোর প্রতিনিধি:

যশোরের শার্শায় অভিযান চালিয়ে ৫৫ বোতল ভারতীয় ফেনসিডিল এবং একটি ইজিবাইক সহ মোমেনা খাতুন ( ৬০ ) ও রাকিব হোসেন ( ১৯ )নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার( ২৬ জুন )সকাল ১০ টার দিকে উপজেলার বাগআঁচড়া বাজার থেকে তাদের আটক করে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রর পুলিশ।

 

আটককৃত মোমেনা খাতুন শার্শা উপজেলার গোগা ইউনিয়নের অগ্রভুলট গ্রামের গাজী সৈরদ্দিন এর স্ত্রী ও রাকিব হোসেন একই গ্রামের মতিয়ার হোসেনের ছেলে। পুলিশ জানায়,মাদক পাচারের গোপন খবরে শার্শা থানার এসআই হাবিবুর রহমান ও বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রর এএসআই আবু সাঈদ, এএসআই আবেদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বাগআঁচড়া বাজারে মেইন রোডে অভিযান চালিয়ে একটি ইজিবাইককে গতিরোধ করে এক মহিলা সহ চালককে আটক করলে তাদের কাছে ফেনসিডিল আছে বলে স্বীকার করে।

 

পরে তাদের ইজিবাইকে রাখা একটি স্কুল ব্যাগ থেকে ৫৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মনিরুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,গ্রেফতারকৃতদের নামে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।