Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৭ জুন ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে- দুমকিতে কুপিয়ে জখম

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
জুন ২৭, ২০২৪ ১০:৪৯ অপরাহ্ণ
Link Copied!

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকিতে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে দু’বৃদ্ধকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।

 

স্থানীয়রা গুরুতর আহতদেরকে উদ্ধার করে দুমকি উপজেলা হাসপাতালে ভর্তি করেছে। এঘটনায় দুমকি থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। আহতের পারিবারিক সূত্র জানায়, উপজেলার উত্তর মুরাদিয়া গ্রামে কাজেম আলী (কুট্টি) বিশ্বাসের সাথে একই এলাকার সুলতান হাওলাদার গংদের সাথে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধ চলছিল।

 

ওই বিরোধের জের ধরে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় স্থানীয় বোর্ড অফিস বাজারে যাওয়ার পথে ওঁথ পেতে থাকা প্রতিপক্ষ সুলতান হাওলাদারের ছেলে সাইদুল হাওলাদার (৩৫), হেলাল হাং (৪০), দুলাল হাং (৫০), জালাল হাং (৫৫) ও আবদুল হক মৃধার ছেলে জাহাঙ্গীর মৃধা (২৫) লাঠি সোটা, রামদাসহ দেশীয় ধারাল অস্ত্র নিয়ে কাজেম আলী বিশ্বাসকে (৬৫) কুপিয়ে গুরুতর জখম করে।

 

আহতের ডাকচিৎকার শুনে তার ভাই বীরমুক্তিযোদ্ধা আশ্রাব আলী বিশ্বাস (৭০) এগিয়ে গেলে তাকেও কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পথচারী লোকজন এগিয়ে এসে আহতদ্বয়কে উদ্ধার করে দুমকি উপজেলা হাসপাতালে ভর্তি করেছে। এব্যাপারে আহত আশ্রাব বিশ্বাস বাদী হয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে দুমকি থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছে। দুমকি থানার অফিসার ইনচার্জ তারেক মো: আ: হান্নান বলেন, এখনও অভিযোগ হাতে পাইনি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।