Nabadhara
ঢাকাশুক্রবার , ২৮ জুন ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রামপালে রিমেলে ক্ষতিগ্রস্ত ইউপিজি সদস্যদের মাঝে মানবিক সহায়তা প্রদান

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
জুন ২৮, ২০২৪ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

উপকূলীয় অঞ্চল রামপালে বিধ্বংসী ঘূর্ণিঝড় রেমাল এ ক্ষতিগ্রস্থ ব্র্যাক ইউপিজি সদস্যদের জীবনমান উন্নয়নে বিভিন্ন সামগ্রী বিতরন করা হয়।

 

২৭ জুন বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা রামপাল শাখা অফিসে এসব সামগ্রী বিতরণ করেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা অসীম কুমার ঘোষ ও প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রমজান আালী।

 

ব্র্যাক আল্ট্রাপুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম এর সহায়তায় ২৫ জন সদস্যকে খাবার সহায়তা বাবদ ২ হাজারটাকা করে মোট পঞ্চাশ হাজার টাকা ও ৫৩ জন সমন্বিত ধান, মাছ ও সবজি সদস্যদের জন্য ৬ হাজার টাকা করে মোট ৩ লক্ষ ১৮ হাজার টাকা, স্বাস্থ্যসম্মত ল্যাটিন মেরামতের জন্য ৪৫ জন সদস্যকে ১৫শত টাকা করে মোট ৬৭ হাজার ৫শত টাকা ও স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন স্থাপনের জন্য ১৫ জন সদস্যকে ৩ হাজার টাকা করে মোট ৪৫ হাজার টাকা ও বসতি ঘর মেরামতের জন্য ৮ জন সদস্যকে ৬ হাজার টাকা করে মোট ৪৮ হাজার টাকা প্রদান করা হয়। সর্বমোট সদস্যদের মাঝে ৫ লক্ষ ২৮ হাজার টাকার এই সামগ্রী বিতরন করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন ব্র্যাক রামপাল অফিসের প্রগতি সি.ও বাদল সরকার ও বিশ্বজিত কুমার, প্রেসক্লাব রামপালের সাধারন সম্পাদক সুজন মজুমদার,ইউপিজি শাখা ব্যবস্থাপক উত্তম কুমার ব্যানার্জী, শাখা হিসাব কর্মকর্তা রবিন্দ্রনাথ মৃধা, এছাড়াও ইউপিজি কর্মী উত্তম মন্ডল, পলাশ বিশ্বাস ও জুলেখা পারভীন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।