Nabadhara
ঢাকাশনিবার , ২৯ জুন ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গায় কিশোরীকে ধর্ষণের পরে হত্যা

Link Copied!

সনত চক্রবর্ত্তী, ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় এক কিশোরীকে গোসল করার যাওয়ার পথে ধরে নিয়ে ধর্ষণের পর হত্যা করে পাট খেতে ফেলে রাখে দুষ্কৃতিকারীরা।

(শুক্রবার ২৮ জুন) সন্ধ্যায় উপজেলার পৌর সদরের ৮নং হোগলাডাঙ্গী সদরদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কিশোরী হোগলাডাঙ্গী সদরদী গ্রামের আব্দুল হাই মাতুব্বরের মেয়ে রেখা আক্তার (১৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রেখা সহজ সরল টাইপের মেয়ে। দুপুর সাড়ে ১২টার দিকে গোসল করার জন্য বাড়ির পাশে পুকুরে যায়। ওত পেতে থাকা দুষ্কৃতকারীরা তাকে জোরপূর্বক পুকুর পাড়ের পাটখেতে ধরে নিয়ে ধর্ষণ করে। পরে দুষ্কৃতিকারীরা রেখার ওড়না দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে পাট ক্ষেতে ফেলে পালিয়ে যায়।

বিকাল পাঁচটার দিকে রেখার চাচা টুকু মাতুবর পাট ক্ষেতের পাশ দিয়ে ধান বুনতে মাঠে যাওয়ার পথে রেখাকে দেখে চিৎকার দেন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিয়ে রেখার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ভাঙ্গা থানার তদন্তকারী অফিসার এসআই খালিদ হাসান জানান, প্রাথমিক ধারণা মতে কিশোরী গোসল করতে যাওয়ার সময় দুষ্কৃতকারীরা আলমগীর মোল্লার পাটক্ষেতে ধরে নিয়ে ধর্ষণ করার পর তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় আসামি শনাক্ত করে ধরার চেষ্টা চলছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।