Nabadhara
ঢাকাশনিবার , ২৯ জুন ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বোয়ালমারীতে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত

Link Copied!

সনত চক্রবর্ত্তী, ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা দিবস উদযাপন উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি ( এসডিসি) উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক কিশোর কিশোরীর সমন্বয়ে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় সাইকেল র‌্যালির আয়োজন করে ।

শনিবার (২৯ জুন ২৪) সকালে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না এ সি বোস ইনস্টিটিউশন খেলার মাঠে উপজেলার ১০ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার কিশোর- কিশোরীরা সাইকেল র্যালিতে অংশগ্রহণ করে। “মেধা ও মননে সুন্দর আগামী “- এই প্রতিপাদ্যকে সামনে রেখে এসডিসি কতৃর্ক আয়োজিত র‌্যালিটির উদ্বোধন করেন সংস্থার সহকারী পরিচালক ও বিশিষ্ট মিডিয়া ও মানবাধিকার কর্মী কাজী হাসান ফিরোজ।

 

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,মধ্যমিক শিক্ষক সমিতির ( বি টি এ) কেন্দ্রীয় কমিটির সদস্য ও বোয়ালমারী উপজেলার সাধারণ সম্পাদক মৃধা আবুল হাসেম সিদ্দিকী, এসডিসি এর আঞ্চলিক পরিচালক কাজী ইমরুল হাসান ইমরোজ, মোছা : শাহিনা আক্তার প্রোগ্রাম অফিসার, ( কৈশোর এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচি), শাখ ব্যবস্থাপক মো: রেজাউল ইসলাম ,শাখা ব্যবস্থাপক মো: আমির হোসেন মোল্লা, বোয়ালমারী জর্জ একাডেমির সহকারী শিক্ষক মো:বিল্লাহ হোসেন প্রমুখ।

 

অনুষ্ঠান পরিচালনা করেন ময়না এ সি বোস ইনস্টিটিউটশন এর ক্রিড়া শিক্ষক মো: জাফর মোল্লা। অনুষ্ঠান শেষে  বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।