Nabadhara
ঢাকারবিবার , ৩০ জুন ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় শান্তিপূর্ন পরিবেশে এইচএসসি ও আলিম পরিক্ষা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা কচুয়া(বাগেরহাট)
জুন ৩০, ২০২৪ ৪:৪৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব সংবাদদাতা কচুয়া(বাগেরহাট)
 সারাদেশের ন্যায় কচুয়ায়ও এইচ এসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্র ও আলীম পরীক্ষায় কোরআন মাজিত পরীক্ষার  মধ্যে দিয়ে কচুয়ায় শান্তিপূর্ন পরিবেশে এইচ.এস.সি ও আলীম পরিক্ষার প্রথমদিন অতিবাহিত হয়েছে।
সরকারি শহীদ শেখ আবু নাসের ডিগ্রি কলেজ ও কচুয়া ডিগ্রি কলেজ  এবং মঘিয়া ছালেহিয়া আলীম মাদ্রাসা  পরীক্ষা  কেন্দ্রে  সকাল ১০ টা থেকে শুরু হওয়া এ পরীক্ষা চলে দুপুর ১ টা পর্যন্ত।
এবার কচুয়া ডিগ্রি কলেজ কেন্দ্রে  মোট পরিক্ষার্থী ছিল ১৩৪ জন এর মধ্যে অনুপস্থিত ছিলেন ২ জন এবং সরকারি শহীদ শেখ আবু নাসের ডিগ্রি কলেজ কেন্দ্রে  মোট পরিক্ষার্থী ছিল ১৫০ জন এরমধ্যে অনুপস্থিত ছিলেন ১ জন। সব মিলিয়ে ২৮৪ জন পরিক্ষার্থীর মধ্যে ৩ জন বাদে এবারের পরিক্ষায় অংশ নেয় ২৮১ জন শিক্ষার্থী।
এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায় এবারের আলীম পরিক্ষায় মঘিয়া ছালেহিয়া আলীম মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ১১৭,এর মধ্যে অনুপস্থিত ছিল ৮ জন। আজকের পরীক্ষায় উপস্থিত ছিলেন ১০৯ জন পরীক্ষার্থী।
এবারের এইচ এস সি  ও আলীম পরিক্ষায় পরীক্ষা কমিটির  সভাপতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী।ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন সরকারি শহীদ শেখ আবুনাছের মহিলা ডিগ্রী কলেজ পরীক্ষা কেন্দ্রের  ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন অধ্যক্ষ হরপ্রসাদ কুমার মিস্ত্রি,ট্যাগ অফিসার ছিলেন খান মোহাম্মদ মোয়াজ্জেন হোসেন রাসেল,  কচুয়ার ডিগ্রী কলেজ পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা
অধ্যক্ষ সুধাঙ্কু কুমার অধিকারী ও ট্যাগ অফিসার ছিলেন সতীশ কুমার মন্ডল এবং মঘিয়া আলিম মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ইদ্রিস আলী মল্লিক। ট্যাগ অফিসার ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মেহেদী মান্না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।