Nabadhara
ঢাকাসোমবার , ১ জুলাই ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইল জেলা পরিষদের বাজেট ঘোষণা

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
জুলাই ১, ২০২৪ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি

নড়াইল জেলা পরিষদের ২০২৪-২০২৫ অর্থবছরে ২৩ কোটি ১১ লাখ ৯২ হাজার ৩৪১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (১জুলাই) সকালে জেলা পরিষদের সভাকক্ষে চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস এ বাজেট ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন-জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুব উর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খোকন সাহা, নড়াইল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান ভূঁইয়া, কালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান খান শামীম রহমান, লোহাগড়া পৌরসভার মেয়র সৈয়দ মসিয়ূর রহমান, জেলা পরিষদের সদস্য বীরমুক্তিযোদ্ধা সৈয়দ শামসুল আলম কচি, শাহীন সাজ্জাদ পলাশ, নারী সদস্য জেসমিন আক্তারসহ প্রমুখ।

জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস বলেন, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজার, মসজিদ, মন্দির, ঈদগাহসহ ধর্মীয় প্রতিষ্ঠান, পাঠাগার, ক্লাব ছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক কাজ হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।