Nabadhara
ঢাকামঙ্গলবার , ২ জুলাই ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরের বেনাপোলে ভারতীয় ট্রাক থেকে ভারতীয় ফেনসিডিল উদ্ধার

তুহিন আলম, শার্শা ,যশোর প্রতিনিধি
জুলাই ২, ২০২৪ ২:১২ অপরাহ্ণ
Link Copied!

তুহিন আলম, শার্শা ,যশোর প্রতিনিধি

যশোরের বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে আমদানি করে আনা ট্রাকে গোপন সুত্রে ৪৯ ব্যাটেলিয়ান ও কাস্টমের সমন্বয়ে অভিযান চালিয়ে ভারতীয় ট্রাকচালকের সিটের নিচ থেকে ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় গাড়ির চালক রফিকুল মন্ডলকে আটক করেছে প্রশাসন। তিনি বনগাঁর পেট্রাপোল এলাকার নাসির মন্ডলের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমস হাউজের ডিসি অথল চৌধুরী।

সোমবার রাতে বন্দরের ইয়ার্ড থেকে ট্রাকটি আটক করা হয়। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল জানান, ভারত থেকে আমদানিকৃত কাঁচেরগুড়া ভর্তি একটি ট্রাকে বিপুল পরিমাণ মাদকের একটি চালান বাংলাদেশে ঢুকবে, এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা রাত ১০টার দিকে ভারতীয় গাড়িটি শনাক্ত করে।

পরে বিজিবি এবং কাস্টমসের যৌথ তল্লাশিতে ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক চালককে জিজ্ঞাসাবাদ শেষে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।