Nabadhara
ঢাকাশনিবার , ৬ জুলাই ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরের শার্শায় বাসচাপায় পশু চিকিৎসক নিহত

 তুহিন আলম, শার্শা,যশোর প্রতিনিধি
জুলাই ৬, ২০২৪ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

 তুহিন আলম, শার্শা,যশোর প্রতিনিধি

যশোরের শার্শায় বাসচাপায় আলমগীর হোসেন (৪২) নামে এক পশু চিকিৎসক নিহত হয়েছেন। শুক্রবার (৫ জুলাই) সকালে যশোর-সাতক্ষীরা মহাসড়কের বাগুড়ি মুড়ির মিল নামক নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন কলারোয়া উপজেলার কিসমত ইলিশপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মৃত আব্দুর রশিদ। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ি থেকে পেশাগত কাজে মোটরসাইকেল নিয়ে বের হন আলমগীর হোসেন।

পরে কাজ শেষে বাগআঁচড়া থেকে বাড়িতে ফিরছিলো। এসময় যশোর-সাতক্ষীরা মহাসড়কের বাগুড়ি মুড়ির মিল নামক স্থানে পৌছালে যশোর গামী একটি যাত্রীবাহি বাস তাকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলে আলমগীর হোসেনের মৃত্যু হয়।

নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জয়ন্ত কুমার দাস জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস এবং মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। বাসের ড্রাইভার পলাতক রয়েছে।

এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।