Nabadhara
ঢাকাশনিবার , ৬ জুলাই ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বাগেরহাটের নবাগত দায়রা ও জেলা জজের শ্রদ্ধা

সোহেল রানা বাবু
জুলাই ৬, ২০২৪ ৯:৪০ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের নবাগত জেলা ও দায়রা জজ মো: আশরাফুল ইসলাম বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্থবক অর্পণ, মাজার জিয়ারত ও দোয়া করেন।

 

০৬ জুলাই শনিবার বিকালে গোপালগঞ্জের  টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদনের সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ড. মো: আতিকুস সামাদ, যুগ্ম জেলা ও দায়রা জজ ২ এর বিজ্ঞ বিচারক মো: খুরশীদ আলম সহ জেলা জজশীপ ও ম্যাজিস্ট্রেসীর ১২ জন বিচারক।

 

পরে তিনি পরিদর্শন বইয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা স্মারক মন্তব্য লিখে সমাধিস্থল ত্যাগ করেন।মোঃ আশরাফুল ইসলাম গত ৩ জুলাই বাগেরহাট জেলা ও দায়রা জজ হিসেবে যোগদান করেন।

 

১৯৭৫ সালে যশোর জেলার অভয়নগর উপজেলার নোয়াপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।২০২০ সালে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি প্রাপ্ত হয়ে কুষ্টিয়ার বিশেষ জজ হিসাবে ৪ বছর ৬ মাস দায়িত্ব পালন করার পর বাগেরহাটে জেলা ও দায়রা জজ হিসেবে যোগদান করেন। তাঁর কর্মকালীন সময় তিনি অষ্ট্রেলিয়া ও ভারতের একাধিক প্রদেশে প্রশিক্ষণ নিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।