Nabadhara
ঢাকারবিবার , ৭ জুলাই ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের অপসারণের দাবিতে স্বারকলিপি

সনত চক্র বর্ত্তী ফরিদপুর 
জুলাই ৭, ২০২৪ ৮:১০ অপরাহ্ণ
Link Copied!

সনত চক্র বর্ত্তী ফরিদপুর 

ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের নাজেহাল এর প্রতিবাদে ও হাসপাতালের অনিয়ম দুর্নীতি রোধ এবং স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পরিচালকের অপসারণ দাবি করে জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রীকে স্বারকলিপি দিয়ে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে সাংবাদিকরা।

 

রোববার(৭ জুলাই) দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার এর নিকট এ স্বারকলিপি প্রদান করা হয়। এ সময় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

শনিবার দুপুরে রাসেল’স ভাইপার এর কামড়ে অসুস্থ রোগির অবস্থার ভিডিও চিত্র ধারণ করতে গেলে সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নিয়ে একটি কক্ষে আটকে রেখে নাজেহাল করে ডাক্তার ও আনসাররা। পরে জেলা প্রশাসন ও পুলিশের সহায়তায় মুক্ত হন ওই সাংবাদিক।

 

এ ঘটনায় ফরিদপুরে কর্মরত সাংবাদিকরা জরুরি বৈঠক করে হাসপাতালের পরিচালক হুমায়ুন কবির এর অপসারণ দাবি করে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে স্বাস্থ্য মন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদানের সিদ্ধান্ত নেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত স্থানীয় স্বাস্থ্য খাতের ইতিবাচক সংবাদ বর্জনেরও ডাক দেন সাংবাদিকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।