Nabadhara
ঢাকাসোমবার , ৮ জুলাই ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে নকল বিড়ি কারখানায় অভিযান,এক লক্ষ টাকা জরিমানা

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
জুলাই ৮, ২০২৪ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে একটি নকল বিড়ি কারখানায় অভিযান চালিয়ে ৬১,৫৫০ পিচ নকল বিড়ি জব্দ ও একলক্ষ টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাগেরহাট জেলা কার্যালয়।

৮জুলাই সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কুলিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনাকালে নকল ব্যান্ড রোল ব্যবহার করে সোনালী বিড়ি তৈরির করার অপরাধে মেসার্স নিপা বিড়ি কারখানা কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫০ ধারায় প্রশাসনিক ব্যবস্থা হিসেবে এই জরিমানা আরোপ করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠান তাৎক্ষনিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবে বলে অঙ্গীকার করে। পরে আটক ৬১,৫৫০ পিস নকল সোনালী বিড়ি জনসন্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করে অভিযানিক দলটি। কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি টিম অভিযানে সার্বিক সহায়তা প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।