Nabadhara
ঢাকাসোমবার , ৮ জুলাই ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরের শার্শায় চোরাচালান নিরোধ ও আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

তুহিন আলম, শার্শা যশোর প্রতিনিধি
জুলাই ৮, ২০২৪ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

তুহিন আলম, শার্শা যশোর প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চোরাচালান নিরোধ, আইন-শৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতি কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন।

এ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম সরদার,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মাহফুজা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার বিনয় কৃষ্ণ মন্ডল,বেনাপোল কাস্টমসের সহকারী রাজস্ব অফিসার (এআরও) মাহমুদ,উপজেলা মহিলা বিষয়ক অফিসার জাহান-ই-গুলশান, উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম ফারুক,সরকারি ও বেসরকারি দপ্তরের অফিসার, বিজিবি সদস্য, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।