Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১১ জুলাই ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
জুলাই ১১, ২০২৪ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি

‘‘অর্ন্তভূক্তিমূলক উপাত্ত ব্যবহার করি,সাম্যের ভিত্তিতেসহনশীল ভবিষ্যৎ গড়ি’’এ প্রতিপাদ্যকে ধারণ করে নড়াইলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নড়াইল জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক এ,কে,এম সেলিম ভূইয়ার সভাপতিত্বে সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন, নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মা ও শিশু কল্যান কেন্দ্রের ডাঃ প্রশান্ত মল্লিক, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হাবিব, লোহাগড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানভীর আহম্মেদ প্লাবন,কালিয়ার মেডিকেল অফিসার (এমসিএইচএফপি) ডাঃ এ এইচ এম নূরুশ সাফী প্রমুখ।

আলোচনা সভা শেষে কর্মক্ষত্রে বিশেষ অবদানের জন্য একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও ৪ জন পরিবার পরিকল্পনা কর্মীকে সম্মাননা স্মারক দেয়া হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা,গনমাধ্যমকর্মি, এনজিও প্রতিনিধি সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।