Nabadhara
ঢাকাশুক্রবার , ১২ জুলাই ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
জুলাই ১২, ২০২৪ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২জুলাই) নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ ষ্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, নড়াইলের আয়োজনে বেলুন উড়িয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন নড়াইল জেলা প্রশাসক আশফাকুল হক চৌধুরী ও নড়াইল পুলিশ সুপার মেহেদী হাসান।

উদ্বোধনী খেলায় হবখালি আদর্শ মহাবিদ্যালয় ছয়-০ গোলে শাহাবাদ কামিল মাদ্রাসাকে পরাজিত করে। জেলার ১৬টি কলেজ এ টুর্নামেন্টে অংশ গ্রহন করছে। ১২ জুলাই শুরু হওয়া এ টুর্নামেন্ট চলবে ১৫ জুলাই পর্যন্ত।

এসময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লিংকন বিশ্বাস, নড়াইল জেলা ক্রীড়া কর্মকর্তা কামরুজ্জামান,বীর মুক্তিযোদ্ধা তবিবুর রহমান,জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক কৃষ্ণপদ দাস,সরকারি কর্মকর্তা,বিভিন্ন কলেজের ক্রীড়া শিক্ষক- প্রতিযোগী,সাংবাদিকসহ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।