Nabadhara
ঢাকারবিবার , ১৪ জুলাই ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াগাতীতে গুনিজন সংবর্ধনায় সংবর্ধিত হলেন দুবাই নিযুক্ত কনসুলেট জেনারেল জামাল হোসেন

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
জুলাই ১৪, ২০২৪ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি

নড়াইলের নড়াগাতীতে গুনিজন সংবর্ধনা সভায় সংবর্ধিত হয়েছেন দুবাই নিযুক্ত কনসুলেট জেনারেল বি এম জামাল হেসেন। ১৩ জুলাই (শনিবার) বিকেল ৫ টায় থানার খাশিয়াল আদর্শ সম্মিলনী উচ্চ বিদ্যা পিঠ হাইস্কুলে গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

স্কুলে এ্যাডহক কমিটির সাবেক সভাপতি শেখ মেহেদী হাসানের পরিচালনায় এবং ইকলাছ কাজীর সঞ্চালনায় ও ওই স্কুলের সভাপতি আলহাজ্ব ফরিদ আহমেদ শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই নিযুক্ত কনসুলেট জেনারেল বি এম জামাল হেসেন। বিশেষ অতিথি ছিলেন কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান খান শামীম রহমান, জেলা পরিষদ সদস্য খান শহীন সাজ্জাদ পলাশ, নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান, অত্র স্কুলের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা দুবাই নিযুক্ত কনসুলেট জেনারেলকে স্বাগত জানিয়ে এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরার পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে স্কুলের কৃতিত্ব তুলে ধরেন। দুবাই নিযুক্ত কনসুলেট জেনারেল বি এম জামাল হেসেন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজদের ধন্যবাদ জানিয়ে বলেন, গোপালগঞ্জ সদর উপজেলার মধুমতি তীরের মানুষ তিনি এবং আমরা একই জনপদের মানুষ আখ্যা দিয়ে শিঘ্রই উভয়ের দুরত্ব ঘোচাতে মধুমতি নদীতে একটি ব্রীজের ব্যবস্থা নিবেন বলে আশ্বাস দেন। এ ছাড়া অত্র স্কুলের সাফল্যজনক ফলাফলের ভুয়সী প্রশংসা করে অন্যন্য স্কুলকে অনুকরণ করার নির্দেশনা প্রদান করেন।

পরিশেষেঃ সভাপতির বক্তব্যে হাজী ফরিদ আহমেদ শিকদার বলেন, বর্তমান সমাজে মাদক ও ইভটিজিং দুটি মারাত্মক ব্যধি। এ থেকে পরিত্রান পেতে প্রত্যেককে সচেতন হতে হবে এবং এদেরকে দেখা মাত্র থানায় অবগত করার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।