Nabadhara
ঢাকারবিবার , ১৪ জুলাই ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে বিষপানে এইচ এস সি পরীক্ষার্থীর আত্ম*হত্যা

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
জুলাই ১৪, ২০২৪ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলায় বিষপান করে চয়ন মাঝি (২০) নামে এক এইচ এসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন। রোববার (১৪ জুলাই) ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গত (৯ জুলাই) মঙ্গলবার বিকেলে বিষপান করে ওই পরীক্ষার্থী। মৃত চয়ন মাঝি লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের দিঘলিয়া গ্রামের চঞ্চল মাঝির ছেলে এবং দিঘলিয়ার নবগঙ্গা ডিগ্রী কলেজের এবছর এইচ এস সি পরীক্ষার্থী।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৯ জুলাই) সকালে চয়ন মাঝি বাড়ি থেকে কলেজে পরীক্ষা দিতে যায় পরীক্ষা শেষে বিকেলে বাড়ি ফিরে সে বন মারা বিষপান করে। পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। ঢাকায় নিয়ে ৫ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় রোববার (১৪ জুলাই) ভোরে সে মারা যায়। তবে ওই পরীক্ষার্থী কি কারনে বিষপান করেছে তা তার পরিবার জানাতে রাজি হয়নি।

এব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত (ওসি) কাঞ্চন কুমার রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষপান করে এক পরীক্ষার্থী মৃত্যু হয়েছে বিষয়টি শুনেছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।