Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৮ জুলাই ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গু*লির শব্দ ও সাউন্ড গ্রেনেডে কাপছে জাবি

জাবি প্রতিনিধি
জুলাই ১৮, ২০২৪ ১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

সাইফুল ইসলাম নয়ন, জাবি প্রতিনিধি 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার চত্তর এলাকায় পুলিশ -ছাত্রদের সংঘর্ষে কমপক্ষে ৮০ জন ছাত্র আহত হয়েছেন। ৫ জনের অবস্হা সংকটাপন্ন।

 

 

কোটা সংস্কার আন্দোলনের প্রতিবাদ সরূপ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা প্রত্যাখান করে জাবি শিক্ষার্থীরা শহিদ মিনার চত্তরে জড় হয়। এসময় হঠাৎ পুলিশ ছাত্রদের উপর রবার্ট বুলেট, সাউন্ড গ্রেনেড কাদানে গ্যাস ছুড়ে শিক্ষার্থীদের ছত্র ভঙ্গ করে দেয়।ছাত্ররা ও এসময় ইট পাটকেল ছুড়ে এর জবাব দিতে থাকে।এ সংঘর্ষ বিকাল ৫ থেকে ৭ টা পর্যন্ত প্রায় ২ ঘন্টা চলতে থাকে। এসময় পুলিশের রবার্ট বুলেটের আঘাতে প্রায় ৮০ জন ছাত্র আহত হন। আহতদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ৫ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য সাভার এনাম মেডিকল এ পাঠানো হয়েছে।বিশ্ববিদ্যালয় ভিসি বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গন ত্যাগ করার পর সংঘর্ষ কিছুটা প্রশমিত হয়।

 

শিক্ষকদের একাংশ শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী কতৃপক্ষ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করলেও সাধারণ শিক্ষার্থীরা এ ঘোষণা প্রত্যাখান করে আন্দোলন আগের মতো চলমান রাখবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।