শফিকুল ইসলাম সাফা, স্টাফ রিপোর্টার, চিতলমারী, বাগেরহাট
বাগেরহাটের চিতলমারীতে শান্তি- সম্প্রীতি ও দলীয় শৃঙ্খলা বজায় রাখতে সকলের প্রতি আহবান জানিয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: আহসান হাবীব (ঠান্ডু)।
২৫ সেপ্টেম্বর বুধবার দুপুরে তিনি দুর্বৃত্তদের হামলায় আহত ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী বিকাশ বাড়ৈকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে দেখতে গিয়ে এসব কথা বলেন। এ সময় আহত বিকাশ বাড়ৈ’কে সুচিকিৎসার জন্য চিকিৎসকদের সাথে কথা বলেন তিনি । এছাড়া বিকাশ বাড়ৈ’র পাশে থেকে সর্বাত্তক সহযোগীতার আশ্বাস দেন।
বিএনপির এ নেতা বলেনহিন্দু ধর্মাবলম্বীদের আসন্ন দূর্গা পূজা উপলক্ষ্যে যাতে কোন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য সকলের সহযোগীতা কামনা করেন তিনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

