Nabadhara
ঢাকাবুধবার , ২৫ সেপ্টেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ-ভারত ১ম টি ২০ ম্যাচে হিন্দু মহাসভার ধর্মঘটের ডাক

স্পোর্টস ডেস্ক
সেপ্টেম্বর ২৫, ২০২৪ ১০:২৫ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক

৫ আগস্ট শেখ হাসিনা সরকার পরিবর্তনের পর বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন এবং মন্দির ভাঙা হয়েছে এমন অভিযোগ করে আসছে অখিল ভারত হিন্দু মহাসভা। প্রতিবাদের অংশ হিসেবে গোয়ালিয়রে বাংলাদেশ-ভারত ম্যাচ ঘিরে আগেই হুমকি দিয়ে রেখেছিল ধর্মীয় সংগঠনটি। এবারের দুই দলের মধ্যকার প্রথম টি-টোয়েন্টির দিন ‘ধর্মঘট’ ডেকেছে তারা।

কানপুরে দ্বিতীয় টেস্টে রোহিত শর্মার দলের বিপক্ষে আগামী ২৭ সেপ্টেম্বর মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচ ঘিরেও ঝামেলা করার প্রস্তুতি নিচ্ছে সংগঠনটি। পরিস্থিতি সামলাতে এরই মধ্যে ব্যবস্থা নিতে শুরু করেছে ভারতের পুলিশ। ম্যাচের দিন বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়ারও প্রস্তুতি চলছে।

গতকাল কানপুর গ্রিন পার্ক স্টেডিয়ামে যাওয়ার পথে কর্মসূচি পালন করেছে হিন্দু মহাসভার কর্মীরা। তবে তাদের দাবি মেনে নেয়নি ভারত সরকার। বিশৃঙ্খলার চেষ্টা করায় সংগঠনটির ২০ নেতার নামে এফআইয়ার করেছে পুলিশ। তাতেও প্রতিবাদ কর্মসূচি থেকে সরে আসছে না সংগঠনটি।

হিন্দু মহাসভার ভাইস প্রেসিডেন্ট জয়বীর ভরদ্বাজ গতকাল (সোমবার) গোয়ালিয়রে ভারত-বাংলাদেশ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার বিরোধিতা করে বলেছিলেন, তারা চান না নির্মমভাবে হিন্দু নির্যাতনকারী কোনো দেশের বিরুদ্ধে এখানে ম্যাচটি হোক। তাই তারা ম্যাচের দিন ‘গোয়ালিয়র বনধ’ তথা ধর্মঘটের ডাক দিয়েছে। তবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, মেডিকেল সেরা ও জরুরি বিষয়াদি এই ধর্মঘটের আওতার বাইরে থাকবে বলেও জানানো হয়েছে।

ভারত সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ২০ ওভারের ফরম্যাটের সিরিজের প্রথম ম্যাচটি হবে গোয়ালিয়রে। সেই ম্যাচকে ঘিরেই হুমকি দিয়েছে হিন্দু মহাসভা। টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচ হবে দিল্লি ও হায়দ্রাবাদে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।