Nabadhara
ঢাকাশুক্রবার , ২৭ সেপ্টেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের লোহাগড়ায় পুকুরে পড়ে শিশুর মৃত্যু

এস এম শরিফুল ইসলাম নড়াইল 
সেপ্টেম্বর ২৭, ২০২৪ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি 

নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউপির পার-শালনগর গ্রামে পুকুরের পানিতে পড়ে ফাতেমা খানম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত ফাতেমা খানম পার-শালনগর গ্রামের ফজলু রহমানের মেয়ে।

 

 

শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৭সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে নিজ বাড়িতে খেলা করছিল শিশু ফাতেমা। পরে সবার অগোচরে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন ও স্বজনরা ফাতেমা কে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে দুপুর সাড়ে ১২ টার দিকে বাড়ির পাশে পুকুরের পানিতে ভাঁসতে দেখে স্বজনরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

 

 

লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক(অপারেশন) মোহাম্মদ মেহেদী হাসান বলেন, পানিতে পড়ে শিশু মৃত্যু ঘটনাটি শুনেছি। পরে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।