Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে প্রেমিকার ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার

MEHADI HASAN
নভেম্বর ১৪, ২০২৪ ৯:২০ পূর্বাহ্ণ
Link Copied!

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে প্রেমিকার ধর্ষণ মামলায় আসামী সিরাজুল ইসলাম সাগর (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামী উপজেলার উজানচর ইউনিয়নের নবুওসিমুদ্দিন পাড়ার দারগ আলী সরদারের ছেলে।

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করে থানা পুলিশ। থানা পুলিশ জানায়, প্রায় ৭ মাস আগে রাজবাড়ীর গোয়ালন্দে বিয়ের দাবিতে উচ্চ মাধ্যমিকে পড়ুয়া এক প্রেমিকা ৫ দিন ধরে তাঁর প্রেমিক সাগরের বাড়িতে অনশন করেছিল। কিন্তু সুষ্ঠু কোন সমাধান না পেয়ে প্রেমিকার পরিবারের পক্ষ থেকে গত ৭ মে ‘২৪ তারিখ গোয়ালন্দ ঘাট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ভুক্তভোগী ওই কলেজ ছাত্রী জানান, তাকে বিয়ের প্রলোভনে ফেলে সাগর অনেকবার দৈহিক সম্পর্ক করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

এ ব্যাপারে স্হানীয় ইউপি সদস্য আবুল হোসেন প্রামানিক জানান, শুনেছি আমার এলাকার ছেলে সাগরকে পুলিশ আটক হয়েছে। আমরা এর সুষ্ঠু একটি সমাধান চাই। গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মো. রাকিবুল ইসলাম জানান, ধর্ষণ মামলার আসামি সিরাজুল ইসলাম সাগরকে মামলার আইও এসআই আব্বাস উদ্দিন সঙ্গীয় ফোর্স সহ ডিএমপির চকবাজার এলাকা থেকে মঙ্গলবার গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত আসামিকে বুধবার রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।